মোবাইল চুরির অভিযোগে গ্রেফতার এক যুবক - The News Lion

মোবাইল চুরির অভিযোগে গ্রেফতার এক যুবক

 


দি নিউজ লায়ন; কারখানায় ঢুকে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার ব্যাঁটরার নটবর পাল রোডে ঘটনাটি ঘটে। অভিযোগ, মোবাইল চুরি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে যান ওই যুবক। অভিযুক্ত যুবক নিজেকে বাঁচাতে মোবাইল ফেলে পালানোর চেষ্টা করেন। লোকজন তাড়া করে তাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর কারখানার সামনেই রাস্তার একটি পোস্টে তাকে বেঁধে রাখা হয়। 


জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ। ব্যাঁটরা থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে গ্রেফতার করা হয়। তবে, জনতার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের নাম বিপিন্দর যাদব ( ২২ )। বাড়ি ব্যাঁটরার মধুসূদন পালচৌধুরী লেনে। এর আগেও ব্যাঁটরা থানার তার বিরুদ্ধে সাইকেল চুরি সহ দুটি চুরির কেস রয়েছে। পুলিশের জেরায় ধৃত যুবক মোবাইল চুরি করতে আসার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। শুক্রবার তাকে কোর্টে তোলা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.